শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে ২০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » বাউফলে ২০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ মিরাজ মল্লিক (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মিরাজ কাশিপুর গ্রামের মিলন মল্লিকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল কাশিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মিরাজকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।’
বাংলাদেশ সময়: ১৩:০০:৩৮ ● ২৮ বার পঠিত
