শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালী হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি

হোম » পটুয়াখালী » পটুয়াখালী হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬


 

পটুয়াখালী হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

ডেঙ্গুর প্রভাব প্রতিরোধে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. সাইফুল আজম রঞ্জু।

 

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. এস এম কবির হাসানের সভাপতিত্বে কর্মসূচিতে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জিয়াউল করিম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেনসহ হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

কর্মসূচির আওতায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি মশার ওষুধও স্প্রে করা হয়।

 

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দেন তারা। সবার সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলেও জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৪:১৪:৪৪ ● ২৪ বার পঠিত