শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাড়ায় ১ কেজি গাঁজা ও ২০২ ইয়াবা নিয়ে দুই নারীসহ গ্রেপ্তার ৪
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ১ কেজি গাঁজা ও ২০২ ইয়াবা নিয়ে দুই নারীসহ গ্রেপ্তার ৪
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ১ কেজি গাঁজা ও ২০২টি ইয়াবা ট্যাবলেট নিয়ে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুনা বেগম (৪৫), মিম আক্তার (২৩), রায়হান (২২) ও রাজিব আকন (৩০)।
পুলিশ জানায়, পশ্চিম বাদুরতলী গ্রামের আমির হোসেনের বাড়িতে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ওই চারজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আমির হোসেন পালিয়ে যান। পুলিশের দাবি, আমির হোসেনের বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পশ্চিম বাদুরতলী এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১১:৫৮:০২ ● ২২ বার পঠিত
