শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬

নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হোম » সর্বশেষ » নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬


 

নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পিরোজপুরের নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার উত্তর-পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, একক অভিনয় ও নজরুলসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোসাঃ নাছরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবজারভার জার্নালিজম ও বাংলাদেশ সাংবাদিক ফোরামের সাবেক প্রশিক্ষক মোঃ সেলিম আকন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ এনায়েত হোসেন এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন।

 

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

 

প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বলেন, নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দিতে বিদ্যালয় পর্যায়ে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এসব আয়োজন শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করবে।

বাংলাদেশ সময়: ৬:৪৯:৪৫ ● ২২ বার পঠিত