বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
হোম » আবহাওয়া » উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সমুদ্রের বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে কলাপাড়ার বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে বাতাসের চাপ কিছুটা বেড়েছে।
লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:২৫:৫০ ● ২০ বার পঠিত
