মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬

মনপুরায় আড়াই কেজির রাজা ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

হোম » ভোলা » মনপুরায় আড়াই কেজির রাজা ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬


 

মনপুরায় আড়াই কেজি ওজনের এক ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বড় ইলিশ, যা স্থানীয়ভাবে ‘রাজা ইলিশ’ নামে পরিচিত। পরে মাছটি নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে জেলে এমরান মাঝি মাছটি নিয়ে আসেন। পরে ফরহাদ হাওলাদারের মাছের আড়তে নিলামের মাধ্যমে ইলিশটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাওন হাওলাদার।

 

জেলে এমরান মাঝি বলেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে মেঘনা নদীতে মাছ ধরার সময় ছোট ইলিশ ও পোয়া মাছের সঙ্গে বড় আকারের ইলিশটি জালে ধরা পড়ে। পরে মাছটি আড়তে নিয়ে এলে নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

 

মৎস্য ব্যবসায়ী শাওন হাওলাদার বলেন, ফরহাদ হাওলাদারের আড়ত থেকে নিলামে মাছটি ১৫ হাজার টাকায় কিনেছি। বিকেল ৩টার দিকে লঞ্চযোগে মাছটি ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে। সেখানে আরও বেশি দামে বিক্রি হওয়ার আশা করছি।

 

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্ত কুমার অপু জানান, ইলিশের প্রজনন মৌসুমকে কেন্দ্র করে সাগর থেকে বড় আকারের ইলিশ নদীতে আসছে। ফলে জেলেদের জালে তুলনামূলক বড় ইলিশ ধরা পড়ছে। সামনে আরও বড় আকারের ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৩৯ ● ২২ বার পঠিত