রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬

নাজিরপুরে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

হোম » পিরোজপুর » নাজিরপুরে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬


 

নাজিরপুরে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

পিরোজপুরের নাজিরপুরে পূর্ব শত্রুতা ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। তাকে বাঁচাতে এগিয়ে আসা অপর এক নারীও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

শুক্রবার রাতে ভুক্তভোগীর স্বামী কামরুল আলী মৃধা বাদী হয়ে নাজিরপুর থানায় অভিযোগটি দায়ের করেন।

 

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে আব্দুল জব্বার শেখ (৫০), সেকেন্দার শেখের স্ত্রী রিনা বেগম (৩৮) এবং তাদের মেয়ে লামিয়া খানমকে (২০)।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর বিকেলে কামরুল আলী মৃধার স্ত্রী রিপা বেগম বাবার বাড়িতে বেড়াতে যান। বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিবেশী রিনা বেগমের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিনা বেগম অন্য অভিযুক্তদের ডেকে আনেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

পরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে রিপা বেগমকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন বলে অভিযোগ করা হয়। রিপা বেগমের চিৎকার শুনে তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন প্রতিবেশী জান্নাতী বেগম। এ সময় তাকেও মারধর করে আহত করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

 

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা দুই নারীকে খুন-জখমের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

তবে অভিযোগের বিষয়ে আব্দুল জব্বার শেখ বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

 

এ বিষয়ে নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল হালিম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:৫২:৫১ ● ২৭ বার পঠিত