শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
নাজিরপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চিতলমারী একাদশ
হোম » পিরোজপুর » নাজিরপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চিতলমারী একাদশ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
‘মাদক ছেড়ে মাঠে আসি, সুস্থ জীবন গঠন করি’ স্লোগানে পিরোজপুরের নাজিরপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ডুমুরিয়া একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চিতলমারী একাদশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শাঁখারীকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শাঁখারীকাঠী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে চিতলমারী একাদশ ও ডুমুরিয়া একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় একমাত্র গোলটি করে জয় নিশ্চিত করে চিতলমারী একাদশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন, নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসান এবং সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আয়োজকরা জানান, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় থেকেই এ ক্রীড়া আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৫৭:০২ ● ২৮ বার পঠিত
