শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬

কাউখালী থানা পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি, সেবা নিশ্চিতকরণে নির্দেশনা

হোম » পিরোজপুর » কাউখালী থানা পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি, সেবা নিশ্চিতকরণে নির্দেশনা
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬


 

কাউখালী থানা পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি, সেবা নিশ্চিতকরণে নির্দেশনা

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালী থানা পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। এ সময় থানায় সেবাপ্রত্যাশীদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের নির্দেশনা দেন তিনি।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) কাউখালী থানায় পৌঁছালে ডিআইজিকে স্বাগত জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

 

পরিদর্শনকালে ডিআইজি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পরীক্ষা করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ ছাড়া তিনি থানার মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রাগার সরেজমিনে ঘুরে দেখেন।

 

পরে পুলিশ সদস্যদের উদ্দেশে দেওয়া নির্দেশনায় ডিআইজি বলেন, থানায় আগত প্রত্যেক সেবাপ্রত্যাশী যেন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

তিনি সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করার পাশাপাশি এলাকায় নিয়মিত টহল কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন। একই সঙ্গে পরোয়ানা তামিল, মাদকবিরোধী অভিযান এবং বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি।

বাংলাদেশ সময়: ৭:২৪:৪১ ● ২০ বার পঠিত