শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়ানগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

হোম » পিরোজপুর » জিয়ানগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬


 

জিয়ানগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

পিরোজপুরের জিয়ানগরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটি জিয়ানগর শাখার উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

 

শোভাযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটি জিয়ানগর শাখার সভাপতি অ্যাডভোকেট ননী গোপাল রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ হালদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার শীল, জিয়ানগর কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি ডা. অমল কৃষ্ণ সাহা এবং পিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ চন্দ্র হালদার।

 

পরে জিয়ানগর কেন্দ্রীয় পূজামণ্ডপ থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।

 

শোভাযাত্রাজুড়ে ভক্তরা ভজনগান পরিবেশন করেন। নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো এলাকায় ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ২০:১৩:২৬ ● ২৬ বার পঠিত