শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬
গৌরনদীতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
হোম » বরিশাল » গৌরনদীতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সনাতন মৈত্রী তরুণ সংঘের উদ্যোগে টরকী বন্দর শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের সামনে থেকে র্যালিটি বের হয়।
র্যালিটি বরিশাল-ঢাকা মহাসড়ক হয়ে টরকী বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দির গলিতে গিয়ে শেষ হয়। পরে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সনাতন মৈত্রী তরুণ সংঘের সভাপতি মিঠুন মিত্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সিনিয়র সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক বদিউজ্জামান মিটু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, জেলা (উত্তর) যুবদলের যুগ্ম-আহ্বায়ক এমএ গফুর এবং টরকী বন্দর বণিক সমিতির কোষাধ্যক্ষ ওলিউর ইসলাম।
সভায় বক্তব্য দেন শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সমীর সরকার, সনাতন মৈত্রী তরুণ সংঘের সহ-সভাপতি পলাশ দাস, রতন শীল, সাধারণ সম্পাদক লক্ষণ পাল, সহ-সম্পাদক রতন মালো, সাংগঠনিক সম্পাদক জয় পাল ও সহ-সাংগঠনিক সম্পাদক শান্তা দাসসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৭:৪৪:১১ ● ২৭ বার পঠিত
