শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬

ঝালকাঠিতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

হোম » ঝালকাঠী » ঝালকাঠিতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬


 

ঝালকাঠিতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের মদন মোহন আখড়া বাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। এর উদ্বোধন করেন প্রফেসর ডা. অসীম কুমার সাহা।

 

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মদন মোহন আখড়া বাড়ী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বীরা এতে অংশ নেন।

 

এ সময় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে বিভিন্ন ধর্মীয় স্লোগান ও আয়োজনে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো। মন্দির প্রাঙ্গণসহ আশপাশের এলাকাজুড়ে বিরাজ করে উৎসবের আমেজ।

 

আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা মানুষের মাঝে পৌঁছে দেওয়াই জন্মাষ্টমী উদযাপনের অন্যতম উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১৫:২৬:০৮ ● ৩৯ বার পঠিত