শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬
মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে কয়রায় জামায়াতের দাওয়াতী সমাবেশ
হোম » খুলনা » মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে কয়রায় জামায়াতের দাওয়াতী সমাবেশ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে খুলনার কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৪ সেপ্টেম্বর ) সকাল ১০টায় উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জিএম রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল হামিদ, মাস্টার নুর কালাম, জিএম মিজানুর রহমান ও মাস্টার সাইফুল্লাহ হায়দার।
সমাবেশে জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:১৪:১৫ ● ১৫ বার পঠিত
