শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬

কুয়াকাটায় ডাবল ডেকার বাস খাদে, আহত ১৫

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় ডাবল ডেকার বাস খাদে, আহত ১৫
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬


কুয়াকাটায় ডাবল ডেকার বাস খাদে, আহত ১৫

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)


পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের খলীলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা আইকনিক পরিবহনের ঢাকা মেট্রো-ব-১২-৪৫৫৫ নম্বরের বাসটি খলিলপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ওই সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। দ্রুতগতির পাশাপাশি চালকের ঘুমের ঢুলুনির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।


দুর্ঘটনার খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বাসটির ভেতর থেকে আহত যাত্রীদের বের করে আনে। পরে গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।


কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ট্র্যাফিক ও উদ্ধারকারী দলের টিম লিডার জানান, খবর পাওয়ার পরপরই একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বাস থেকে ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।


এদিকে দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে চলে গেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ কাজ করছে বলে কলাপাড়া থানা সূত্রে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫২:৩২ ● ২৮ বার পঠিত