বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে আসামিবাহী পুলিশের পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০

হোম » ঢাকা » মাদারীপুরে আসামিবাহী পুলিশের পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬


 

মাদারীপুরে আসামিবাহী পুলিশের পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরে আসামিবাহী পুলিশের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুলিশ সদস্য আব্দুস সালাম নিহত হয়েছেন। এ ঘটনায় চার আসামি, পাঁচ পুলিশ সদস্য ও দুই পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) বিকেলে মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিবচর থানায় দায়ের একটি ফৌজদারি মামলায় মাদারীপুর শহরের ইটেরপুল এলাকা থেকে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হকের নেতৃত্বে আসামিদের নিয়ে পুলিশের পিকআপটি শিবচর থানার দিকে ফিরছিল।

 

পথে সদর উপজেলার পখিরা এলাকায় রাস্তা পারাপারের সময় এক শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পুলিশ সদস্য আব্দুস সালামের মৃত্যু হয়।

 

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন পখিরা গ্রামের ইব্রাহিম সরদার ও তার মেয়ে ইলমা, শিবচরের ভান্ডারিকান্দি গ্রামের সুলতান চোকদার ও রুবেল চোকদার এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুজ্জামান। আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন পরিদর্শক মোজাম্মেল হক, শরিফুল ইসলাম, সোহেল, হাসান ও শামীম।

 

আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মূলত রাস্তা পার হওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপটি দুর্ঘটনার কবলে পড়ে।

বাংলাদেশ সময়: ২১:১৯:১৬ ● ১৪ বার পঠিত