বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬

জাল কাবিননামার অভিযোগে কলাপাড়ার কাজী কারাগারে

হোম » পটুয়াখালী » জাল কাবিননামার অভিযোগে কলাপাড়ার কাজী কারাগারে
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬


 

জাল কাবিননামার অভিযোগে কলাপাড়ার কাজী কারাগারে

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

জাল-জালিয়াতির মাধ্যমে কাবিননামা তৈরি করে আদালতে দাখিলের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাজী মাওলানা মাঈনুদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ৩১ আগস্ট পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

মামলা সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মরিয়ম নামে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন এবং টাকা আত্মসাতের অভিযোগে মজিবুর নামে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

 

অভিযোগ রয়েছে, ওই মামলা থেকে নিজেকে রক্ষা করতে অভিযুক্ত মজিবুর ওই নারীকে নিজের স্ত্রী দাবি করেন। এ জন্য কাজী মাওলানা মাঈনুদ্দিনের মাধ্যমে একটি কাবিননামা তৈরি করে তা আদালতে দাখিল করা হয়।

 

পরবর্তীতে কাবিননামাটি নিয়ে আদালতের সন্দেহ সৃষ্টি হলে কাজী মাওলানা মাঈনুদ্দিনকে ট্রাইব্যুনালে তলব করা হয়। আদালতের কার্যক্রমে কাবিননামাটি জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১:০৪:৪৮ ● ১১ বার পঠিত