বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
কয়রায় সিএনআরএসের প্রকল্প শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত
হোম » খুলনা » কয়রায় সিএনআরএসের প্রকল্প শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজ (সিএনআরএস) বাস্তবায়িত বিফরআরএল প্রকল্পের উপজেলা পর্যায়ের প্রকল্প শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সুইডিশ দূতাবাস, ঢাকার আর্থিক সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে কর্মশালায় প্রকল্পের মূল বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন সিএনআরএসের ফিল্ড ম্যানেজার মো. সরোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তন্ময় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ইস্তিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা তানভীর মাসুদুল হাসান এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ মল্লিক।
এ ছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন, উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি, উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, সিএনআরএসের দাকোপ-কয়রা সাইট অফিসার মো. নুরুজ্জামান, উপ-সহকারী ভূমি কর্মকর্তা চারু চন্দ্র মণ্ডল, ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুছ সাদাত, হরেন্দ্রনাথ সরকার ও মুর্শিদা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও উপকারভোগীরা।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রকল্পের উপকারভোগী সদস্যরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৩:২২:৫২ ● ১২ বার পঠিত
