বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদী গার্লস স্কুলের ক্যান্টিন পরিদর্শন, শিক্ষার্থীদের সতর্ক করলেন এসিল্যান্ড

হোম » বরিশাল » গৌরনদী গার্লস স্কুলের ক্যান্টিন পরিদর্শন, শিক্ষার্থীদের সতর্ক করলেন এসিল্যান্ড
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬


 

গৌরনদী গার্লস স্কুলের ক্যান্টিন পরিদর্শন, শিক্ষার্থীদের সতর্ক করলেন এসিল্যান্ড

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিন পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় তিনি ক্যান্টিনের খাবারের মান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ পর্যবেক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ খাবার গ্রহণে সতর্ক করেন।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তিনি বিদ্যালয়ের ক্যান্টিন পরিদর্শন করেন। এ সময় ক্যান্টিনে বিক্রি হওয়া বিভিন্ন খাদ্যসামগ্রীর মান, সংরক্ষণব্যবস্থা ও পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি। উপস্থিত ছিলেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ পলাশ হোসেন।

 

পরিদর্শনকালে ক্যান্টিন সংশ্লিষ্টদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

 

পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি বাইরের অস্বাস্থ্যকর ও খোলা খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন। কোনো খাবারের মান নিয়ে সন্দেহ হলে তা গ্রহণ না করা এবং ক্যান্টিনে কোনো অনিয়ম দেখা দিলে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর জন্যও শিক্ষার্থীদের সতর্ক করেন।

 

শিক্ষার্থীদের সুস্থতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যান্টিনগুলোতে নিয়মিত তদারকি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এসিল্যান্ড মো. মেহেদী হাসান।

বাংলাদেশ সময়: ১১:৩৭:০৮ ● ১৯ বার পঠিত