বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬
কাউখালীতে দুই ফার্মেসিকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ জব্দ
হোম » আইন-আদালত » কাউখালীতে দুই ফার্মেসিকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ জব্দ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ চিকিৎসকদের নমুনা ওষুধ সংরক্ষণের দায়ে দুই ফার্মেসিকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক ও বালক বিদ্যালয় সড়কে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম। অভিযানে পিরোজপুর জেলা ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালী উপস্থিত ছিলেন।
অভিযানে উপশম ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং রেজা মেডিকেল সেন্টারকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে উপজেলা সদরের অধিকাংশ ওষুধের দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ সময়: ১৭:৩৫:০৭ ● ১৪৬ বার পঠিত
