বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

হোম » পটুয়াখালী » গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬


 

বজ্রপাতে নিহত তপন শিকারী। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে তপন শিকারী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাছারীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তপন শিকারী ওই গ্রামের অনিল শিকারীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ খেতে ধানের বীজতলায় কাজ করছিলেন তপন শিকারী। এ সময় হঠাৎ ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

 

স্থানীয় ইউপি সদস্য মো. মিজান দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, রতনদী তালতলী ইউনিয়নের কাছারীকান্দা এলাকায় বজ্রপাতে আহত এক কৃষকের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে।

 

বাংলাদেশ সময়: ১৬:৪০:৫৮ ● ৩৫ বার পঠিত