মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
বৈরি আবহাওয়া উপেক্ষা করে পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
হোম » রাজনীতি » বৈরি আবহাওয়া উপেক্ষা করে পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
বৈরি আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন দলটির নেতা-কর্মীরা।
ভোর ৬টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে বেলা ১১টায় র্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও চেম্বার অব কমার্সের সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু, সদর থানা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সুমন খানসহ যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের সব ধরনের চাঁদাবাজি ও মাদক থেকে দূরে থেকে দেশ ও সংগঠনের কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
এ ছাড়া তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ এবং বলেশ্বর নদীতে মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৫৯:২৪ ● ২১ বার পঠিত
