সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে র্যালি ও আলোচনা সভা
হোম » সর্বশেষ » বাকেরগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে র্যালি ও আলোচনা সভা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
সোমবার (৩১ আগস্ট) সকালে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা বিভিন্ন গান পরিবেশন করা হয়।
আলোচনা সভায় বক্তারা নজরুলের সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে তরুণদের মধ্যে জাতীয় কবির বিদ্রোহী চেতনা, সাম্য, মানবিকতা, স্বাধীনচেতা মনন ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।
উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অগ্রজ্যোতি বড়াল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বিএনপি নেতা মিজানুর রহমান চুন্ন, প্রধান শিক্ষক এইচএম জাফর আহমেদ, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান এবং বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪:৪১:৩১ ● ৩২ বার পঠিত
