সোমবার ● ৩১ আগস্ট ২০২৬

ভান্ডারিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

হোম » সর্বশেষ » ভান্ডারিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬


 

ভান্ডারিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, ভান্ডারিয়া (পিরোজপুর)

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভান্ডারিয়া পৌরসভা অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইব্রাহীম মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, থানা অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিল্পব, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াসিন মান্নান উৎপল এবং বিশিষ্ট সমাজসেবক জুলফিকার আলী হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:০৯ ● ২৯ বার পঠিত