সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত
হোম » সর্বশেষ » কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের পায়রা হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাজ, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি এবং মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান পারভেজ।
এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৩:০১:১১ ● ২৭ বার পঠিত
