রবিবার ● ৩০ আগস্ট ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
হোম » ঝালকাঠী » নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটিতে মুরগীবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) রাত ২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির মুরগীবাহী একটি পিকআপ খেজুরতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার মো. ইমরান (৪০) নিহত হন। আহত চালকসহ আরও তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ইমরান পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা এবং মৃত মমিন উদ্দিনের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগ বলেন, হাইওয়ে পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:১৯:০৭ ● ৩১ বার পঠিত
