শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬

নেছারাবাদে ১০ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

হোম » পিরোজপুর » নেছারাবাদে ১০ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬


 

নেছারাবাদে ১০ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে ১০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি কমল কৃষ্ণ ব্রহ্মকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ঝালকাঠির রাজাপুর উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তার কমল কৃষ্ণ ব্রহ্ম নেছারাবাদ উপজেলার অলংকারকাঠী গ্রামের সন্তোষ কুমার ব্রহ্মের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিআর মামলাসহ মোট ১০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং ছয়টি মামলায় সাধারণ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, পরোয়ানা জারির পর থেকে কমল কৃষ্ণ ব্রহ্ম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে রাজাপুর উপজেলা সদর এলাকায় অভিযান চালায় নেছারাবাদ থানা পুলিশ। এসআই মো. জহুরুল ইসলাম, এএসআই ওবায়দুল হক চৌধুরী ও এএসআই মো. শাওনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

 

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, কমল কৃষ্ণ ব্রহ্মের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা জারির পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শুক্রবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে কমল কৃষ্ণ ব্রহ্মকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২২:১৫ ● ৫৫ বার পঠিত