শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬

বাউফলে বেশি দামে সার বিক্রি, তিন বিক্রেতাকে জরিমানা

হোম » কৃষি » বাউফলে বেশি দামে সার বিক্রি, তিন বিক্রেতাকে জরিমানা
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬


 

বাউফলে বেশি দামে সার বিক্রি, তিন বিক্রেতাকে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে তিন সার বিক্রেতাকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বগা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

 

জরিমানাপ্রাপ্তদের মধ্যে মেসার্স আখিঁ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মেসার্স হারুন স্টোরকে ২ হাজার টাকা এবং সার বিক্রেতা কবির হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের মধ্যে একজন বিসিআইসি সার ডিলার এবং অপর দুজন খুচরা সার বিক্রেতা।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়ার পর বগা বাজারে অভিযান চালানো হয়।

 

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু।

 

সোহাগ মিলু বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনোভাবেই সার বিক্রি করা যাবে না। কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:১৮:১২ ● ১০৬ বার পঠিত