বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬

গৌরনদী আল হেলাল একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

হোম » শিক্ষা » গৌরনদী আল হেলাল একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬


 

গৌরনদী আল হেলাল একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদী আল হেলাল একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক মোঃ ইব্রাহিম।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেওয়ার পাশাপাশি পড়াশোনায় তাদের উৎসাহ ও দিকনির্দেশনা দেন।

 

পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়ে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম।

বাংলাদেশ সময়: ১৪:৪১:৫৭ ● ১৮ বার পঠিত