বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬

মনপুরায় নিজেদের বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হোম » ভোলা » মনপুরায় নিজেদের বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় নিজেদের বাড়ির পুকুরের পানিতে ডুবে ফারজানা আক্তার নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 

বুধবার (২৬ আগস্ট) শেষ বিকেলে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা আক্তার ওই এলাকার দিনমজুর হান্নানের মেয়ে।

 

স্বজনরা জানান, পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের সদস্যরা তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মনজুর মোরশেদ তাকে মৃত ঘোষণা করেন।

 

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মনজিল মোরশেদ জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:৪৭ ● ২৬ বার পঠিত