বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
তালতলী উপজেলা যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ
হোম » রাজনীতি » তালতলী উপজেলা যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বরগুনার তালতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম রিয়াজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
মঙ্গলবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে দেওয়া নোটিশে বলা হয়, উপজেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে মিরাজুল ইসলাম রিয়াজ নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত রয়েছেন মর্মে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে অভিযোগ এসেছে।
নোটিশে আরও বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে নোটিশটি পাঠান ভারপ্রাপ্ত যুব সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
এদিকে, নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে মিরাজুল ইসলাম রিয়াজের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৮:০৪:৪১ ● ২০ বার পঠিত
