বুধবার ● ২৬ আগস্ট ২০২৬

কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

হোম » পটুয়াখালী » কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬


 

কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

কলাপাড়ায় পরিবেশ, জলবায়ু, জনস্বার্থ ও স্থানীয় মানুষের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় নিয়ে কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন মঞ্চের কার্যনির্বাহী সদস্য মেজবাহউদ্দিন মাননু। সঞ্চালনা করেন এখন টিভির পটুয়াখালী প্রতিনিধি জসিম পারভেজ।

 

সভায় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি নেতৃবৃন্দ এবং মঞ্চের নতুন কমিটির সদস্যরা অংশ নেন।

 

মতবিনিময় সভায় কলাপাড়ার পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জনস্বার্থ ও মানুষের অধিকার রক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। নতুন কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে মতামত তুলে ধরেন।

 

সভায় বক্তব্য দেন মঞ্চের নবনির্বাচিত সভাপতি মনোয়ারা বেগম, সহ-সভাপতি কবির তালুকদার, সাধারণ সম্পাদক এস. এম. মোশারফ হোসেন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কর্মকার রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোসাঃ দুলালী এবং কার্যনির্বাহী সদস্য অমল মুখার্জী।

 

এ ছাড়া আলোচনায় অংশ নেন কলাপাড়া প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক ঝুনু কবির, সদস্য এনামুল হক, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র শিক্ষক নুরুল হক, সাংস্কৃতিক কর্মী মোস্তফা জামান সুজন এবং আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এ সময় কলাপাড়ার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক কর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

 

সভায় কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে কলাপাড়ার পরিবেশ, জনস্বার্থ, জলবায়ু ন্যায়বিচার এবং মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় আরও কার্যকর ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

নতুন কমিটি

 

সভাপতি: মনোয়ারা বেগম

সহ-সভাপতি: কবির তালুকদার

সাধারণ সম্পাদক: এস. এম. মোশারফ হোসেন মিন্টু

যুগ্ম সাধারণ সম্পাদক: মিলন কর্মকার রাজু

সাংগঠনিক সম্পাদক: মোঃ নজরুল ইসলাম

দপ্তর সম্পাদক: আমিনুল ইসলাম

অর্থ সম্পাদক: শুভ্রা চক্রবর্তী

পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক: মোসাঃ দুলালী

 

কার্যনির্বাহী সদস্য:

১. শাহাদাত হোসেন বিশ্বাস

২. মেজবাহউদ্দিন মাননু

৩. নেছার উদ্দিন আহমেদ টিপু

৪. অমল মুখার্জী

বাংলাদেশ সময়: ১৭:০৪:২৬ ● ১৫ বার পঠিত