বুধবার ● ২৬ আগস্ট ২০২৬

কয়রায় বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা

হোম » খুলনা » কয়রায় বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬


 

কয়রায় বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

কয়রা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা জাকারিয়া হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ।

 

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল বাশার, শিক্ষক মো. ইসমাইল হোসেন, মাওলানা হাসান আল মামুন, হেনা রানী মণ্ডল, রিয়াদ আবদুল্লাহ ও শিক্ষার্থী কারিমা সুলতানাসহ অনেকে।

 

আলোচনা সভা শেষে ইসলামী সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মাওলানা জাকারিয়া হোসাইন দোয়া মাহফিল পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:২৭ ● ২৩ বার পঠিত