সোমবার ● ২৪ আগস্ট ২০২৬

কলাপাড়ায় তিন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা

হোম » খেলা » কলাপাড়ায় তিন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬


 

কলাপাড়ায় তিন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬, ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এবং নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন ‘পায়রা’য় এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা মনিরুজ্জামান মুন্না।

 

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফখরুল ইসলাম, জেলা ক্রীড়া সংগঠক সাইফুল আরা বায়জিদ, বাংলাদেশ নারী হকি দলের সাবেক খেলোয়াড় পারভিন আক্তার, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহিম, মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানিকান্ত, হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী এবং ধানখালী ডিগ্রি কলেজের প্রভাষক তারেক আমান সুমন উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধান এবং ক্রীড়া শিক্ষকরা সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:১৯ ● ২১১ বার পঠিত