সোমবার ● ২৪ আগস্ট ২০২৬

মনপুরায় গাঁজাসহ এক মাদককারবারি আটক

হোম » ভোলা » মনপুরায় গাঁজাসহ এক মাদককারবারি আটক
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬


মনপুরায় গাঁজাসহ আটক মাদককারবারি আলী আজগর ফিরোজ

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় বিক্রির সময় ৩০ গ্রাম গাঁজাসহ আলী আজগর ফিরোজ (৪২) নামের এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হিন্দু আবাসিক কলোনি সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক আলী আজগর ফিরোজ উপজেলার কলাতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তাহেরের ছেলে।

 

পুলিশ জানায়, গাঁজা বিক্রির সময় কলাতলী পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আটক মাদককারবারির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, গাঁজাসহ আটক মাদককারবারির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৬:২৩ ● ১৯ বার পঠিত