রবিবার ● ২৩ আগস্ট ২০২৬

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

হোম » খেলা » ১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি
রবিবার ● ২৩ আগস্ট ২০২৬


১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টিসাগরকন্যা স্পোর্টস ডেস্ক

 

ম্যাকাইয়ে মাত্র দুই দিনেই শেষ হয়েছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। ৭৫০ বলে শেষ হওয়া ম্যাচটি জায়গা করে নিয়েছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত ম্যাচগুলোর তালিকায়।

 

গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ৯৫ রান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ২১০ রান।

 

বলসংখ্যার হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে এটি দ্বিতীয় সংক্ষিপ্ততম টেস্ট। এর চেয়ে কম বলে ম্যাচ শেষ হয়েছিল ১৯৩১-৩২ মৌসুমে মেলবোর্নে। সেবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষ হয় ৬৫৬ বলে।

 

বিশ্ব ক্রিকেটে বলসংখ্যার হিসাবে সবচেয়ে কম ৬৪২ বলে টেস্ট শেষ হয়েছিল ২০২৪ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও ভারতের ম্যাচে। এরপর ৬৫৬ বলের মেলবোর্ন টেস্ট এবং ৬৭২ বলের ১৯৩৫ সালের ব্রিজটাউন টেস্ট। ৭৫০ বলে শেষ হওয়া ম্যাকাই টেস্ট রয়েছে চতুর্থ স্থানে। ১৯৮৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার টেস্ট শেষ হয়েছিল ৭৮৮ বলে, যা তালিকার পঞ্চম স্থানে।

বাংলাদেশ সময়: ১৬:৩২:০৪ ● ২৪ বার পঠিত