সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
বাকেরগঞ্জে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
হোম » বরিশাল » বাকেরগঞ্জে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)
বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক মোল্লাকে (৭০) দীর্ঘ ৩০ বছর পর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ফারুক মোল্লা বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাকলা উত্তর কাটাদিয়া গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির একটি মামলায় আদালত ফারুক মোল্লাকে ৭ বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান তিনি। এরপর প্রায় ৩০ বছর ধরে পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বাকেরগঞ্জ থানার এএসআই মো. ফারুকের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে ফারুক মোল্লাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সোমবার দুপুরে (১৭ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২২:৫৬:০৩ ● ২৪ বার পঠিত
