শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
কোস্ট গার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২
হোম » খুলনা » কোস্ট গার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার দাকোপ উপজেলার নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (১৫ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ শহিদুল গাজী (৪২) ও রসুল গাজী (২৩) নামে দুইজনকে আটক করা হয়।
পরে জব্দ করা হরিণের মাংস ও আটক দুইজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনের নলিয়ান ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:১২:৩৫ ● ৩৪ বার পঠিত
