বুধবার ● ১২ আগস্ট ২০২৬

মনপুরায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

হোম » ভোলা » মনপুরায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
বুধবার ● ১২ আগস্ট ২০২৬


 

উঠানে খেলতে খেলতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. আলবি নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের গোমাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আলবি ওই গ্রামের হারুন মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে খাওয়া-দাওয়া শেষে দাদার সঙ্গে বাড়ির উঠানে খেলছিল আলবি। একপর্যায়ে দাদা শিশুটিকে উঠানে রেখে বাড়ির পাশের ধানখেতে যান। এ সময় সবার অগোচরে শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়।

 

ধানখেত থেকে ফিরে দাদা পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান অনিক বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫২:৪৮ ● ১৪ বার পঠিত