বুধবার ● ১২ আগস্ট ২০২৬
কয়রায় অসহায়দের মাঝে পানির ট্যাংকি বিতরণ
হোম » খুলনা » কয়রায় অসহায়দের মাঝে পানির ট্যাংকি বিতরণসাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
উপকূলীয় জনপদ খুলনার কয়রায় অসহায় মানুষের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ৩ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংকি বিতরণ
বুধবার (১২ আগস্ট) দুপুর ২টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পানির ট্যাংকি বিতরণ করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, যুবদলের আহ্বায়ক মো. শরিফুল আলম, সদস্যসচিব মোতাসিম বিল্যাহ, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, ছাত্রনেতা মেহেদী হাসান সবুজসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৮:৩৪:৪৫ ● ২৫ বার পঠিত
