বুধবার ● ১২ আগস্ট ২০২৬

মেহেন্দিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ

হোম » সর্বশেষ » মেহেন্দিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ
বুধবার ● ১২ আগস্ট ২০২৬


 

মেহেন্দিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

‘পরিচ্ছন্ন শহর, সুস্থ জীবন’ স্লোগানকে সামনে রেখে বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রশাসক রিয়াজুর রহমানের নেতৃত্বে সচেতনতামূলক র‍্যালিটি বের হয়। র‍্যালিটি উত্তর বাজার থেকে শুরু হয়ে পাতারহাট বন্দরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

র‍্যালি শেষে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ওষুধ প্রয়োগ করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান বলেন, বাড়ির ছাদ, আঙিনা, গাছের টবসহ বিভিন্ন পরিত্যক্ত স্থানে জমে থাকা পানিতে এডিস মশার জন্ম হয়। এ কারণে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

 

তিনি বলেন, জনগণকে সচেতন করার পাশাপাশি পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি বাসযোগ্য ও নিরাপদ নগর গড়ে তোলা সম্ভব।

 

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরানুর রহমান, মেহেন্দিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শাহাদাৎ শরীফসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৭:৩৪ ● ৩২ বার পঠিত