বুধবার ● ১২ আগস্ট ২০২৬

বরিশাল আদালতের প্রধান ফটকের ভেতরে বোমা বিস্ফোরণ, আতঙ্ক

হোম » বরিশাল » বরিশাল আদালতের প্রধান ফটকের ভেতরে বোমা বিস্ফোরণ, আতঙ্ক
বুধবার ● ১২ আগস্ট ২০২৬


 

বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালতের ১০ তলা ভবনের প্রধান ফটকের ঠিক ভেতরে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। এতে আইনজীবী, বিচারক ও আদালত প্রাঙ্গণে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আদালত প্রাঙ্গণে থাকা লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

সিএমএম আদালতের প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্তে পুলিশকে সহায়তা করা হচ্ছে।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম বলেন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন। বিস্ফোরিত বোমার নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:২৯ ● ২৫ বার পঠিত