মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
তালতলী খাল খননের সাড়ে ২২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
হোম » বরগুনা » তালতলী খাল খননের সাড়ে ২২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
![]()
সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বরগুনার তালতলীতে খাল পুনর্খনন প্রকল্পের অব্যয়িত ২২ লাখ ৩৯ হাজার ২৪৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম গত ৬ আগস্ট ওই টাকা সরকারি কোষাগারে জমা দেন।
তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার বড়বগী ইউনিয়নের বড়বগী ও বড় ভাইজোড়া স্বনির্ভর খাল পুনর্খননের জন্য ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী, লেবার সরদার ছাড়া ভেকু দিয়ে খননকাজে ৬৪ লাখ ৭৯ হাজার ৪৪৪ টাকা এবং শ্রমিকের মাধ্যমে খননকাজে ৬৩ লাখ ৯৪ হাজার ৩৪৯ টাকা ব্যয় ধরা হয়।
এর মধ্যে সময়সীমার কারণে ২৯৭ জন শ্রমিকের মজুরি পরিশোধের পর ২২ লাখ ৩৯ হাজার ২৪৯ টাকা অব্যয়িত থাকে। পরে ২৬২৭-০০০৮৫৬৯৮৬৩১ নম্বর চালানের মাধ্যমে ওই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
বড়বগী ইউনিয়নের বড়বগী ও বড় ভাইজোড়া স্বনির্ভর খালটির দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার। প্রকল্পের সিপিসি ছিলেন এডিপির সদস্য, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও বড়বগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল আকন।
বাংলাদেশ সময়: ১৭:০৬:২২ ● ১০ বার পঠিত
