সোমবার ● ১০ আগস্ট ২০২৬
দুমকিতে ১ হাজার ৬১০ পিস ইয়াবাসহ যুবক আটক
হোম » পটুয়াখালী » দুমকিতে ১ হাজার ৬১০ পিস ইয়াবাসহ যুবক আটকসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে লেবুখালী-পায়রা সেতুর টোলপ্লাজা এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে ১ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৫ হাজার টাকাসহ মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে দুমকি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে টোলপ্লাজার সামনে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন হিসেবে মোস্তাফিজুরকে থামিয়ে তল্লাশি করেন। এ সময় তার ব্যাগ ও শরীর তল্লাশি করে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটক মোস্তাফিজুর রহমান শরীয়তপুরের নড়িয়া থানার কালিকাপ্রসাদ এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত গিয়াস উদ্দিন আকন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১৯:৩৬:৩০ ● ২২ বার পঠিত
