শনিবার ● ৮ আগস্ট ২০২৬

কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি
শনিবার ● ৮ আগস্ট ২০২৬


 

কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার ৪৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট কাজল বরণ দাস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় কুমার খাসকেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

কমিটিতে অবনী কুমার রায়কে আহ্বায়ক এবং নীলরতন কুন্ডু নিলয়কে সদস্যসচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মনিলাল পাল, সুরঞ্জিত রায় শাওন ও সুজন দাসকে।

 

কমিটির সদস্যরা হলেন দিবাকর সরকার পিন্টু, দেবরাজ দত্ত মনা, সজল কান্তি হাওলাদার, জগন্নাথ সিকদার, সবুজ বরণ হাওলাদার, সাগর রায়, অ্যাডভোকেট উজ্জল হাওলাদার, তুলসী কর্মকার, মিঠুন দত্ত, নীলরতন হাওলাদার, নয়নাভিরাম গাইন নয়ন, দুলু চন্দ্র হাওলাদার, শেখর মিত্র, সাগর হাওলাদার, কাজল হাওলাদার, আপন সাহা, সুকান্ত ভট্টাচার্য, মানিক হাওলাদার, জ্যোতি কর্মকার, শান্তনু হাওলাদার, নারায়ণ চন্দ্র শীল, সুমন হাওলাদার, দীপক চন্দ্র, প্রিন্স সরকার, সুব্রত হাওলাদার, সঞ্জয় সিকদার, জয় সরকার, নারায়ণ চন্দ্র হাওলাদার, সুজন চন্দ্র রায়, হৃদয় কৃষ্ণ মণ্ডল (টোটন), অলোক কর্মকার, জয় কর্মকার, কমল বিশ্বাস ও আবির পাল।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ববর্তী কমিটি বাতিল করে কলাপাড়া উপজেলায় সনাতন সম্প্রদায়ের সহাবস্থান ও কল্যাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, মানবাধিকার সংরক্ষণ এবং সার্বজনীন পূজা উদযাপনে সহায়ক হিসেবে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:১১ ● ৩১ বার পঠিত