শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬

কলাপাড়ায় ওলামা দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ওলামা দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬


কলাপাড়ায় ওলামা দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেনসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয়তাবাদী পৌর ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টায় পৌর শহরের এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি।

 

কলাপাড়া পৌর ওলামা দলের সভাপতি ফোরকানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার এবং উপজেলা যুবদলের সভাপতি হারুন-অর-রশিদ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ওলামা দলের সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান সাইফুল, সাধারণ সম্পাদক মো. হানিফ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইমরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৭:০৩:১১ ● ১৬ বার পঠিত