শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬

সাগর মোহনায় ধরা পড়ল ২ কেজি ৬০০ গ্রামের ‘রাজা ইলিশ’, বিক্রি ১৪ হাজার টাকায়

হোম » ভোলা » সাগর মোহনায় ধরা পড়ল ২ কেজি ৬০০ গ্রামের ‘রাজা ইলিশ’, বিক্রি ১৪ হাজার টাকায়
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬


সাগর মোহনায় ধরা পড়ল ২ কেজি ৬০০ গ্রামের ‘রাজা ইলিশ’, বিক্রি ১৪ হাজার টাকায়সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় ধরা পড়েছে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের ভাষায় এটি ‘রাজা ইলিশ’ নামে পরিচিত। মাছটি চরফ্যাশনের আঞ্জুরহাট বকশী মৎস্যঘাটে নিলামে ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।

 

বকশী মৎস্যঘাট সূত্রে জানা যায়, বকশীঘাটের জেলে নাসির মাঝি ও তাঁর সঙ্গীরা বৃহস্পতিবার বিকেলে মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় শিবচর-সংলগ্ন জলসীমায় মাছ ধরার সময় অন্যান্য ইলিশের সঙ্গে বড় আকৃতির এই ইলিশটি জালে পান। পরে শুক্রবার (৭ আগস্ট) সকালে মাছটি বকশী মৎস্যঘাটের সাজ মৎস্য আড়তে নিয়ে আসা হয়।

 

ঘাটের ব্যবসায়ী মাহফুজ পরশ বলেন, ঘাটের ব্যাপারী ও পাইকারদের উপস্থিতিতে হাকডাকের মাধ্যমে নিলাম অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ দরদাতা আড়তদার মো. আকবর ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন।

 

আড়তদার মো. আকবর বলেন, ঢাকার পাইকারি বাজারে বড় আকারের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। মাছটি অন্যান্য ইলিশের সঙ্গে ঢাকায় পাঠানো হবে। বর্তমানে ইলিশের সরবরাহ কিছুটা কম থাকায় বড় ইলিশের দামও তুলনামূলক বেশি পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৪৯ ● ৩০ বার পঠিত