বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬

কলাপাড়ায় এমপি মোশাররফ হোসেনের সঙ্গে ব্যবসায়ী নেতাদের সৌজন্য সাক্ষাৎ

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় এমপি মোশাররফ হোসেনের সঙ্গে ব্যবসায়ী নেতাদের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬


 

কলাপাড়ায় এমপি মোশাররফ হোসেনের সঙ্গে ব্যবসায়ী নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের ব্যবসায়ীদের কল্যাণ এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত নেতারা। এ লক্ষ্যে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সমিতির ভবিষ্যৎ কার্যক্রম, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সমিতির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ রাসেল, সিনিয়র সহ-সভাপতি রেহান উদ্দিন রেহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমান মৃধা, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন তালুকদার, প্রচার সম্পাদক মো. মোনাসেফ খান, অর্থ সম্পাদক আব্দুর রহমান জাফর, দপ্তর সম্পাদক আব্দুল খালেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদ উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম ও এস এম আলমগীর হোসেন।

 

সাক্ষাৎ শেষে ব্যবসায়ী নেতারা সমিতির উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, ব্যবসায়ীদের কল্যাণ নিশ্চিতকরণ এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৮:০৭:২৫ ● ৩৬ বার পঠিত