বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ১১দলের স্মারকলিপি
হোম » ঝালকাঠী » ঝালকাঠিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ১১দলের স্মারকলিপি![]()
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ১১ দফা দাবিতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান তালুকদার, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম বাবুসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ অবিলম্বে ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১১:৪৫:০০ ● ৩১ বার পঠিত
