বুধবার ● ৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেতাগীতে বিএনপির গণমিছিল
হোম » বরগুনা » জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেতাগীতে বিএনপির গণমিছিল
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বেতাগীতে গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এতে বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবীর, সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, সাবেক যুগ্ম সম্পাদক এস.এম. নুরুল ইসলাম পান্নাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস.এম. নুরুল ইসলাম পান্না বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার প্রেরণা জোগায়। দেশ গঠনে তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে এবং দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।
বাংলাদেশ সময়: ২০:০২:১৪ ● ১৮ বার পঠিত
