বুধবার ● ৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে মেহেন্দিগঞ্জে বিএনপির আলোচনা সভা

হোম » বরিশাল » জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে মেহেন্দিগঞ্জে বিএনপির আলোচনা সভা
বুধবার ● ৫ আগস্ট ২০২৬


 

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে মেহেন্দিগঞ্জে বিএনপির আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা ৫০০ আসনবিশিষ্ট মাল্টিপারপাস হলরুমে আয়োজিত সভায় নেতারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান এবং দেশে যেন আর ফ্যাসিবাদের পুনরাবির্ভাব না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

 

সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন। বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন, বরিশাল উত্তর জেলা মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরীফা নাসরিন, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক নলী মোহাম্মদ জামাল হোসাইন, বরিশাল উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলের নয়, বরং ফ্যাসিবাদবিরোধী গণতন্ত্রকামী মানুষের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত অর্জন। তারা দাবি করেন, দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।

 

বক্তারা আরও বলেন, দেশের রাজনীতিতে যেন কোনোভাবেই আবার ফ্যাসিবাদের পুনরাবির্ভাব না ঘটে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৭:০০:৩৬ ● ১২ বার পঠিত